কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি...
আজ ১৫ আগস্ট বাংলা সাহিত্যের প্রগতিশীল ও মার্কসবাদী ভাবধারার অন্যতম শক্তিমান কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন। বাংলা কবিতায় শোষিত, বঞ্চিত ও সংগ্রামী মানুষের কথা অসাধারণ শক্তি ও প্রত্যয়ের সঙ্গে তুলে ধরে তিনি অল্প বয়সেই হয়ে উঠেছিলেন গণমানুষের কবি।