যশোর ইনস্টিটিউটে যাত্রাপালা ও নতুন ৩ নাটকের শুভ মহ...
"নাটক হোক সমাজ গঠনের হাতিয়ার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের যাত্রাপালা ও নতুন তিনটি নাটকের শুভ মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।