• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

প্রথম সিনেমাতেই বাজিমাত নিশোর


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০
ছবির ক্যাপশন: ad728

বিনোদন প্রতিবেদক ঃ
সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত করে ঘোষিত হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। এবারের আসরে সবচেয়ে বড় চমক হিসেবে নিজের অভিষেক চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। অন্যদিকে, ‘সাঁতাও’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন আইনুন পুতুল।

২০২৩ সালের সেরা চলচ্চিত্রের গৌরব অর্জন করেছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। একই সিনেমার জন্য খন্দকার সুমন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারও জিতে নিয়েছেন। এবারের আসরে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য যৌথভাবে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়েছে প্রয়াত বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং প্রখ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে।

পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন মনির আহমেদ শাকিল এবং ‘ওরা সাত জন’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নাজিয়া হক অর্ষা। নেতিবাচক বা খল চরিত্রে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন আশীষ খন্দকার এবং কৌতুক চরিত্রে সেরা নির্বাচিত হয়েছেন গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম।

সংগীত বিভাগে এবার ছিল হাড্ডাহাড্ডি লড়াই। বছরজুড়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা ‘ও প্রিয়তমা’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন বালাম। অন্যদিকে, ‘ঈশ্বর’ গানের জাদুকরী সুরের জন্য সেরা সুরকার নির্বাচিত হয়েছেন প্রিন্স মাহমুদ। ‘সুড়ঙ্গ’ সিনেমার গানের জন্য সেরা গায়িকার পুরস্কার জিতে নিয়েছেন অবন্তী দেব সিঁথি।

কারিগরি ও অন্যান্য শাখায় দেখা গেছে ‘সুড়ঙ্গ’ এবং ‘সাঁতাও’ সিনেমার একচ্ছত্র আধিপত্য। পোশাক সজ্জা, আবহ সংগীত এবং সম্পাদনা সহ একাধিক বিভাগে এই দুটি চলচ্চিত্র সেরার তালিকায় জায়গা করে নিয়েছে।