ডেস্ক নিউজ:
সারাদেশে অব্যাহত রয়েছে টানা ভারি বৃষ্টি। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি এবং অন্তত ৭ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
শনিবার (১১ জুলাই) বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এদিকে আজ রোববার (১২ জুলাই) ভোররাত থেকেই রাজধানীতে ভারি বৃষ্টি হচ্ছে। এতে অফিসগামী মানুষ ও নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত পাঁচ দিনে দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গত ২৪ ঘণ্টায় সেই বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আগামী ২৪ ঘণ্টায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে।
আপনার মতামত লিখুন :