৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের ...
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন যশোর জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রছুল এমপি । তিনি বলেছেন, লংমার্চের কর্মসূচি সফল করতে জেলা থেকে শুরু করে উপজেলা ও তৃণমূল পর্যায়ের প্রতিটি দায়িত্বশীল নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনগণের দাবি আদায়ের এই কর্মসূচিকে সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, পারস্পরিক সমন্বয় এবং দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই।