শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তায় তৎপর বিএনপি:...
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে যশোর জেলা বিএনপি'র পর্যবেক্ষণ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতি রক্ষা এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।