চৌগাছার পাশাপোলে জামায়াতের কর্মী সমাবেশ, চেয়ারম্যা...
যশোরের চৌগাছা উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর, ২০২৬) অনুষ্ঠিত এ সমাবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাশাপোল ইউনিয়নে জামায়াতে ইসলামীর একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. মাহমুদুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।