যশোর-৪ আসনে ৮ প্রার্থীর ৬ জনের জামানত বাজেয়াপ্ত...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. গোলাম রছুল এক লাখ ৭৬ হাজার ৯১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন এক লাখ ৩১ হাজার ৯১৭ ভোট।