সাফল্য কেবল পরিসংখ্যান নয়, এটি তারুণ্যের আত্মপ্রত্...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবগঠিত দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভাবনীয় সাফল্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই সাফল্যকে তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয় ও নীতিনিষ্ঠ রাজনীতির জয় হিসেবে অভিহিত করেন।