ভোট সুষ্ঠু হলেও গণনায় কারচুপি হয়েছে : নাহিদ ইসলাম...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার শেষ মুহূর্তে ১০ শতাংশ ভোট কারচুপি এবং নির্দিষ্ট কিছু আসনে পরিকল্পিতভাবে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ এনেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এই অভিযোগ তোলেন। একই সাথে কর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।