ছাত্ররাজনীতির মাঠ থেকে জাতীয় সংসদ: এমপি হলেন শিবি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক সময়ের তুখোড় ছাত্রনেতাদের ওপর ভর করে অভাবনীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশজুড়ে দলটির বিজয়ী প্রার্থীদের তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ইসলামী ছাত্রশিবিরের অন্তত সাতজন সাবেক কেন্দ্রীয় সভাপতি এবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের এই বিজয়কে জামায়াতের রাজনীতিতে ‘প্রজন্মান্তর’ এবং সংসদীয় দলে সাবেক ছাত্রনেতাদের শক্তিশালী অবস্থান হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।