ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবি নাসীরুদ্দীন পাটওয়ার...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ফলাফল বাতিল করে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে তিনি শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন।