‘জুলাই সনদ’ স্বাক্ষর: সন্ধ্যায় যমুনায় যাচ্ছে নাহিদ...
ঐতিহাসিক ‘জুলাই সনদ’-এ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের এই প্রতিনিধি দল আজ সন্ধ্যা ৬টায় সেখানে উপস্থিত হবেন।