ফাঁসির সেল থেকে সংসদের আসনে: বাবর, পিন্টু ও আজহারে...
মাথার ওপর ঝুলছিল ফাঁসির দড়ি। জীবনের অধিকাংশ সময় কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। কিন্তু ২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট যেন অলৌকিকভাবে বদলে দিল সব দৃশ্যপট। দীর্ঘ ১৭-১৮ বছরের কারাজীবন শেষে মুক্তি পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে আইনসভায় ফিরছেন তিন আলোচিত রাজনৈতিক নেতা—লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু এবং এ টি এম আজহারুল ইসলাম।