নিরাপত্তাহীনতায় পরিবার সংবাদ সম্মেলন হামলাকারীদের ...
যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী হারুন অর রশিদ। অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।