নওয়াপাড়া পৌর নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত...
নওয়াপাড়া পৌরসভার আয়োজনে পৌর নগর সমন্বয় কমিটির সভা বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পৌর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পৌর প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সার্বিক উন্নয়ন, যানজট নিরসন, নাগরিক সেবা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।