ভবদহকে বাঁচাতে টিআরএম চালু ও আমডাঙ্গা খাল সংস্কারে...
ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে আগামী মাঘী পূর্ণিমার আগেই টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বা জোয়ারাধার চালু এবং অগ্রাধিকার ভিত্তিতে আমডাঙ্গা খাল পুনর্খনন ও প্রশস্ত করার জোর দাবি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। একই সাথে আগামী ৫ অক্টোবর ‘ভবদহ দিবস’ উপলক্ষে অভয়নগর উপজেলা চত্বর থেকে আমডাঙ্গা খাল পর্যন্ত পদযাত্রা ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।