যশোরের অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে জুনায়েদ গাজী নামে চার বছর বয়সি এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।