সাংবাদিক ফারুক হত্যার প্রকৃত অপরাধীদের বিচারের দাব...
নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সদস্য শহীদ সাংবাদিক ফারুক হোসেন হত্যাকাÐে জড়িত প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১০ জুন) বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে ফারুক হোসেনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা থেকে এই দাবি করেন সাংবাদিক নেতারা।