৪২ ঘন্টা পর মিলল নিখোঁজ সেই গৃহবধুর লাশ...
যশোরের অভয়নগরে শাশুড়ির উপর অভিমান করে গত মঙ্গলবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে নৌকা থেকে ভৈরব নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন গৃহবধু সাবিনা বেগম (২৫)। নিখোঁজের ৪২ ঘন্টা পর বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার তালতলা খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।