কেশবপুরের মঙ্গলকোট ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা...
যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইদুল হক।