ডাকাত সন্দেহে মসজিদে মাইকিং করে পাঁচ যুবককে মারধর,...
রাতের আঁধারে গ্রামে একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে কয়েকজনের প্রবেশ। তাঁদের সন্দেহজনক চলাফেরা দেখে ডাকাতির আশঙ্কা ছড়িয়ে পড়ে গ্রামবাসীর মধ্যে। মসজিদে মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়। এরপর স্থানীয়দের ধাওয়া ও গণপিটুনির শিকার হন পাঁচ যুবক। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।