৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম কেশবপুরের বাচ্চু...
৪৭তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের বাচ্চু রহমান। তার বাবা আনসার সদস্য হওয়ায় ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পুলিশে চাকরি করার। বাবার ইউনিফর্ম, বুট, বেল্ট নিয়ে খেলতে খেলতেই বড় হওয়া বাচ্চু শুধু স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শ্রম আর অধ্যবসায়কে করতে হয়েছে নিত্যসঙ্গী।