যশোরে মন্দিরের সিসি ক্যামেরা ভেঙে দানবাক্স ও প্রণা...
যশোর শহরের বড় বাজারস্থ এইচ এম এম রোডের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রোববার (৫ জুলাই) ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যবর্তী সময়ে অজ্ঞাতনামা চোর চক্র মন্দিরের সিসি ক্যামেরা ভাঙচুর করে দানবাক্স ও প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ লুটে নেয়।