বেতন বৈষম্য দূরসহ দুই দফা দাবিতে যশোরে ডাক কর্মচার...
উপরিভাগের কর্মকর্তারা উচ্চ স্কেলে বেতন পেলেও মাঠপর্যায়ের শাখা ডাকঘর কর্মচারীরা চরম বৈষম্যের শিকার। মাত্র ৪ হাজার ৪০০ টাকা ভাতায় বর্তমান বাজারে পরিবার নিয়ে বেঁচে থাকা অসম্ভব। এই তীব্র অর্থনৈতিক সংকট ও বৈষম্য দূর করতে এবং কেন্দ্রীয় ঘোষিত 'দুই দফা দাবি' দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে যশোরে মানববন্ধন করেছেন ডাক কর্মচারীরা। দাবি পূরণ না হলে আগামী ৬ জুলাই সোমবার থেকে দেশের সব শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতি পালনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে।