• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় অভয়নগরে দোয়া ও যৌথ সভা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ জানুয়ারী ২০২৬, ১৫:১৮
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি ঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় যশোরের অভয়নগরে দোয়া ও যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ দোয়া ও যৌথ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮৮ যশোর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফরাজী।
বিশেয অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগ। 


অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেন রবি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী