শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোরে মানববন...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচির আয়োজন করে অরাজনৈতিক সংগঠন “বিপ্লবী ছাত্র জনতা”।