• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ভোটের মাঠে নিরাপত্তায় ১৮ জেলায় ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরসহ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছে বিজিবি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে তারা।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। যশোর ব্যাটালিয়নের আওতায় ৩ জেলার ১৬ উপজেলায় ১১টি আসনে মোতায়েন করা হয়েছে ৩১ প্লাটুন বিজিবি সদস্য।
এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদারে চেকপোস্ট, ডমিনেশন পেট্রোল, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবির RAT, QRF, হেলিকপ্টার ও বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড।