ডেঙ্গু প্রতিরোধে ঘোপ শিশু সংঘের লিফলেট বিতরণ ও পরি...
"রাখিব পরিবেশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার"—এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার যশোরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ঘোপ শিশু সংঘের উদ্যোগে এবং আর জে ডায়াবেটিক ফুট অ্যান্ড ভাইটাল কেয়ার হাসপাতালের সহযোগিতায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।