কেশবপুরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন...
যশোরের কেশবপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার ও গাছের চারা বিতরণের আয়োজন করা হয়।