চৌগাছায় ইজিবাইক চাপায় ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত...
যশোরের চৌগাছায় বানর খেলা দেখতে গিয়ে সড়কে ইজিবাইক চাপায় মোস্তাফিজুর রহমান (৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার দক্ষিণ সাগর গ্রামের আশাদুল ইসলামের ছেলে এবং দক্ষিণসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী। আশাদুল ইসলাম জগদীশপুর ইউনিয়নের দক্ষিণসাগর ওয়ার্ড জামায়াতের সভাপতি।