মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর কর অঞ্চলে ১১৮ কর্মচা...
সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর কর অঞ্চলে ১৩তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে নবনিয়োগপ্রাপ্ত ১১৮ জন কর্মচারীকে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার নবাগত কর্মচারীদের যোগদান উপলক্ষে যশোর কর অঞ্চলের উদ্যোগে শহরের মনিহার তালতলা মোড়ের বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে এই যোগদান ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।