যশোরে মেস মালিকের বিরুদ্ধে গেটে তালা দিয়ে ছাত্রীদে...
যশোর সরকারি মহিলা কলেজ এলাকার একটি ছাত্রী মেসের মালিকের দুর্ব্যবহার ও অশ্লীল প্রস্তাব দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে মেসের মূল ফটকে তালা লাগিয়ে ছাত্রীদের ভেতরে আটকে রাখার অভিযোগ ওঠে মেস মালিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মেস মালিক কৌশলে সেখান থেকে পালিয়ে যান।