ঝিকরগাছায় ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: কিশোরকে ছুরি...
যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামে ফুটবল খেলা দেখার সময় বাঁশি দেওয়া না-দেওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে তানভীর (১৬) নামের এক কিশোরকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত তানভীর বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।