মজুরি বৃদ্ধির দাবিতে যশোরে এসিআই সীড প্রসেসিং সেন্...
বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দৈনিক মজুরি বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন যশোরের এসিআই সীড প্রসেসিং সেন্টারের শ্রমিকরা। আজ বুধবার সকালে সদর উপজেলার শানতলা-চুড়ামনকাটি এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা এ আন্দোলন করেন।