‘চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আমাকে হুমকি ও চাঁদা দাব...
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ায় আয়কর আইনজীবী জুয়েল আক্তার মুন্সীর বিরুদ্ধে অপপ্রচার, হয়রানি ও চার লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিএনপির কয়েকজন স্থানীয় নেতার বিরুদ্ধে এ অভিযোগ এনে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসন এবং বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।