জাল সনদে চাকরি: শার্শায় শিক্ষক কারাগারে, সাবেক ইউপ...
জাল সনদে দীর্ঘ এক দশক ধরে চাকরি করার মামলায় যশোরের শার্শার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সাথে মামলার অপর তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) শুনানি শেষে যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এই আদেশ দেন।