১২ ঘণ্টার রেকর্ড বৃষ্টিতে ভাসছে যশোর: তীব্র জলাবদ্...
মাত্র ১২ ঘণ্টার টানা ও রেকর্ড পরিমাণ ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে যশোর পৌরসভা। আজ শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই নজিরবিহীন বৃষ্টির কারণে শহরের সিংহভাগ সড়ক ও নিচু এলাকা তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তি আর দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। থমকে গেছে শহরের স্বাভাবিক জীবনযাত্রা।