যশোরে সুর নিকেতনের বর্ষাবরণ ও কবি নজরুলের স্মরণানু...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরে বর্ষাবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সুর নিকেতন যশোর’-এর উদ্যোগে এই বর্ণিল উৎসবের আয়োজন করা হয়।