প্রতিমন্ত্রী অমিতের নির্দেশে যশোরে পানিবন্দী পরিবা...
টানা রেকর্ড বর্ষণে যশোর পৌরসভার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের মাঝে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ জুলাই) প্রতিমন্ত্রীর নির্দেশনায় জেলা ও নগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ প্লাবিত এলাকার বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সহায়তা পৌঁছে দেন।