অভয়নগরে রাতের অন্ধকারে পানিবন্দী মানুষের ঘরে খাবার...
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া, উড়োতলা ও মহাজেরপাড়া গ্রামের অন্তত ৩০০টি পরিবার গত দুই মাস ধরে পানিবন্দী অবস্থায় চরম মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিনের এই স্থায়ী জলাবদ্ধতায় তিন গ্রামের সহস্রাধিক মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এলাকায় তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।