• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি, মন্ত্রিসভায় নতুন নীতির খসড়া


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬, ১৪:৩৬
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক:
নতুন ভিসানীতি প্রণয়ন করছে সরকার। ২০০৬ সালে প্রণীত ভিসানীতি সংশোধন করে নতুন এই নীতি করা হচ্ছে। এর খসড়া বৃহস্পতিবার (৩ জুলাই) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়। খসড়াটি পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতেও এই বিষয়টি জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে ২০০৬ সালের ভিসা নীতিমালা সংশোধন করে ভিসানীতি-২০২৬ এর খসড়া পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা-কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।