• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছা উপজেলা জাতীয় পার্টির ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ অগাস্ট ২০২৬, ১৩:৪০
ছবির ক্যাপশন: ad728

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ৫১ সদস্যবিশিষ্ট ‘উপজেলা আহ্বায়ক কমিটি-২০২৬’ গঠন করা হয়েছে।
গত ১২ আগস্ট চৌগাছা বি. কে. প্লাজার হলরুমে অনুষ্ঠিত এক কর্মীসভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়কবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন বলেন, “আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিকে তৃণমূল থেকে সুসংগঠিত করার কোনো বিকল্প নেই। ত্যাগী ও সৎ কর্মীদের মূল্যায়ন করে চৌগাছায় যে নতুন নেতৃত্ব সামনে আনা হয়েছে, তাদের হাত ধরেই এ অঞ্চলে দল আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।”

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, সকল ভেদাভেদ ভুলে নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে চৌগাছার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক ভিত মজবুত করতে হবে। ঝিমিয়ে পড়া সংগঠনকে চাঙ্গা করতে নবগঠিত এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিস্তারিত আলোচনা শেষে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য ৫১ সদস্যের কমিটি চূড়ান্ত করা হয়।

নবগঠিত কমিটিতে মোঃ আব্দুর রশীদ মৃধা-কে আহ্বায়ক এবং প্রনব রায়-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন:
  • যুগ্ম-আহ্বায়ক: শফিকুল কবির সনু, হাবিবুর রহমান উজ্জ্বল, আব্দুল মান্নান, ডা. আব্দুল মান্নান, আলী হোসেন, আয়ূব হোসেন, মিজানুর রহমান মিজান, মিজানুর রহমান এবং গোলাম মাওলা।
  • সম্মানিত সদস্য: মকবুল হোসেন ও ডা. নজিম উদ্দীন।
  • সদস্য: রিপন মিয়া, নুর ইসলাম, দেলোয়ার হোসেন, মোসলেম মন্ডল, মাস্টার ফিরোজ রশিদ, শ্রী গোষ্ঠ গোপাল দাসসহ অন্যান্য সক্রিয় নেতৃবৃন্দ।

কমিটির নেতৃবৃন্দ জানান, চৌগাছা উপজেলা ও পৌরসভা শাখার যৌথ আলোচনার মাধ্যমে গঠিত এই ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি চূড়ান্ত অনুমোদনের জন্য জেলা নেতৃত্বের কাছে দাখিল করা হয়েছে। দ্রুততম সময়ে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে দলকে আরও শক্তিশালী তোলাই নতুন কমিটির মূল লক্ষ্য।