কেশবপুর প্রেসক্লাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপির
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬, ১৪:২৫
কেশবপুর (যশোর) প্রতিনিধি :
কেশবপুরে প্রেসক্লাব আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার।পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, সহকারী ম কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ ও মোহনা এন্টারপ্রাইজের পরিচালক শহিদুল ইসলাম পলাশ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোল্যা আব্দুস সাত্তার, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন ও রুহুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান প্রমুখ।
আলোচনা শেষে কেরাম বোর্ড ও কল ব্রিজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :