• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬, ১৩:৩৭
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ইজি বাইক চোর সন্দেহে ফারুক হোসেন (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধকার (৮ এপ্রিল) রাতে নিহতের ছোট ভাই মারুফ হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান। 

নিহত ফারুক হোসেন যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা গ্রামের আনসার উদ্দিন মোড়লের ছেলে। বর্তমানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গুয়াখোলা গ্রামে খোকন মোল্যা নামে এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন তিনি।   

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১ টার দিকে ফারুক হোসেন তার গুয়াখোলা গ্রামের ভাড়া বাসা থেকে নওয়াপাড়া বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যান। এদিন দুপুর ২ টার দিকে নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্ত¡র সংলগ্ন ইজি বাইকস্ট্যান্ডের ভেতরে অজ্ঞাতনামা আসামিরা তাকে মারপিট করে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত ফারুক হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

মামলা বাদি মারুফ হোসেন বলেন, ১০ বছর আগে মানসিক রোগের কারণে বাংলাদেশ নৌবাহিনী থেকে বড়ভাই ফারুক হোসেনকে চাকুরিচ্যুত হয়। আমার ভাইকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচার পাওয়ার আশায় মামলা করেছি। 

এ ব্যাপারে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘নিহতের ভাই বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাÐের সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’