যশোরে ঈদ উপলক্ষে পূজা উদযাপন পরিষদের বস্ত্র বিতরণ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬, ০৯:৩৭
স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক আনন্দ উৎসব ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় শহরের হরিসভা মন্দিরে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌলা এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শ্যামল দাস (সিআইপি)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস ও দুলাল সমাদ্দার, প্রচার সম্পাদক প্রশান্ত সরকার এবং সহ-প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র ঘোষ বাপী, সদস্য বাবু হাওলাদার, পৌর শাখা ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন পাল এবং সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার।
আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রাখতে প্রতিবছরের ন্যায় এবারও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে এলাকার ১ শত জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :