জামায়াত আমিরের উদ্দেশে প্রফেসর ইউনূসের বিশেষ বার্...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন এবং নির্বাচনী পরবর্তী সময়ে দায়িত্বশীল আচরণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক বিশেষ বার্তায় তিনি জামায়াত আমিরের রাজনৈতিক দূরদর্শিতা ও শিষ্টাচারের ভূয়সী প্রশংসা করেন।