নির্বাচনে জামানত বাজেয়াপ্ত কী এবং কেন হয়?...
নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রায়ই শোনা যায়—অমুক প্রার্থীর 'জামানত বাজেয়াপ্ত' হয়েছে। রাজনৈতিক লড়াইয়ে এটি কেবল একটি আর্থিক ক্ষতি নয়, বরং জনসমর্থনহীনতার চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচিত হয়। কিন্তু আইনত এই জামানত বাজেয়াপ্ত হওয়ার সুনির্দিষ্ট কিছু কারণ ও নিয়ম রয়েছে।