নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি...
দেশের নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।