সংবিধানে ফিরছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট...
বাংলাদেশ সংবিধানে পুনরায় ফিরছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সাংবিধানিক সংশোধনীতে জনগণের চূড়ান্ত রায় নিশ্চিত করতে বাধ্যতামূলক গণভোটের বিধান। একই সঙ্গে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিতের পাশাপাশি এর বীর রাজনৈতিক ও সাধারণ অংশগ্রহণকারীদের (জুলাই যোদ্ধা) বিচারিক আইনি জটিলতা থেকে মুক্ত রাখতে সংবিধানের তফসিলে সুরক্ষার (দায়মুক্তি) বিধান যুক্ত করতে যাচ্ছে সরকার।